পানি মাড়িয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, অসন্তোষ অভিভাবকদের

অনলাইন ডেস্ক

শিক্ষা

টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।কোথাও কোমরসমান পানি পেরিয়ে,

2026-07-13T14:41:34+00:00
2026-07-13T14:47:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পানি মাড়িয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, অসন্তোষ অভিভাবকদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৪১ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ২:৪৭ পিএম  (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যার মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

কোথাও কোমরসমান পানি পেরিয়ে, কোথাও নৌকা ও ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদেরা। তারা পরীক্ষা স্থগিতের দাবিও তুলেছেন।

সোমবার (১৩ জুলাই) দেশজুড়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছে। 

অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকেরাও।

তবে দেশের কয়েকটি অঞ্চলে পরিস্থিতি ছিল অনেক বেশি দুর্বিষহ। নোয়াখালীর হাতিয়ার কয়েকটি কেন্দ্রে পানি জমে যায়। উপজেলার বিভিন্ন এলাকায় শত শত পরিবার জলাবদ্ধতায় আটকা পড়ে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ভাষাসৈনিক অজিত গুহ কলেজ কেন্দ্রেও জলাবদ্ধতা সৃষ্টি হয়।

বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পরীক্ষার্থীরা নৌকা, ভ্যান এবং কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্রে যাচ্ছেন। এসব দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই সোমবারের পরীক্ষা স্থগিতের দাবি জানান। তবে এমন পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ি করছেন শিক্ষাবোর্ড।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy