এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

শিক্ষা

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা

2026-07-14T13:57:48+00:00
2026-07-14T13:57:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এইচএসসি পরীক্ষা চলবে: ঢাকা বোর্ড চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৯১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। 

তিনি বলেন, ‘আমরা অলরেডি প্রেসমিট করে জানিয়েছি। আপাতত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সার্বিক পরিস্থিতি ও সবার মতামত নিয়ে সিদ্ধান্ত হয়েছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় এবং সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy