জাবিতে জেসচার-ভিত্তিক ইন্টেলিজেন্ট হুইলচেয়ার উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

শিক্ষা

শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের জন্য জেসচার-ভিত্তিক (অঙ্গভঙ্গি নিয়ন্ত্রিত) ইন্টেলিজেন্ট হুইলচেয়ার উন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

2026-07-14T14:17:27+00:00
2026-07-14T14:17:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবিতে জেসচার-ভিত্তিক ইন্টেলিজেন্ট হুইলচেয়ার উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের জন্য জেসচার-ভিত্তিক (অঙ্গভঙ্গি নিয়ন্ত্রিত) ইন্টেলিজেন্ট হুইলচেয়ার উন্নয়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে "Developing a Gesture-based Intelligent Wheelchair for the Physically Challenged People in Bangladesh" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় সিএসই বিভাগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, হুইলচেয়ারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্যবহারকারীর অঙ্গভঙ্গি বিশ্লেষণভিত্তিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এটি আরও কার্যকর ও মূল্যসংযোজিত হবে। ফলে দেশের মানুষ তুলনামূলক কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে এমন উদ্ভাবনী সমাধান তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য, যা বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর এই অংশীদারিত্বকে কেবল আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী ফলাফল অর্জনে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এমন প্রযুক্তি উদ্ভাবন করবেন, যা সরাসরি মানবকল্যাণে ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, সিআরপি সাভারের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন এবং ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (আইসিএসইটিইপি)-এর প্রতিনিধি অধ্যাপক শাহরিয়ার রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন প্রকল্পের সহকারী প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক স্বণালী বসাক। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, গবেষণা প্রকল্পটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হচ্ছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy