প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:৫৫ পিএম (ভিজিট : ৮২)

X
রায় ঘোষণার আগে আসামিদের আদালতে আনার ছবি - সংগৃহীত
সিলেটের আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের মামলার রায় ঘোষণা হয়েছে। এতে এক ছাত্রলীগ নেতাকে মৃত্যুদণ্ড ও অন্য তিন নেতাকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডিতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন। তিনি বলেন, মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।