সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ১৪.০৭.২০২৬ ৯:৩৭ পিএম (ভিজিট : ৩৫)

X
জাহিদ হাসান হৃদয়
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের ময়মনসিংহ ত্রিশাল কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিএনজি যোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, নিহত ছাত্র জাহিদ হাসান হৃদয় নিজ বাড়ি ভূঞাপুর উপজেলা থেকে সিএনজি যোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ঘাটাইল উপজেলার কামালপুর পৌঁছালে মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে হৃদয় সিএনজি থেকে ছটকে পড়ে। স্থানীয়রা তাকে সাগরদীঘি একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মঙ্গলবার সকাল ১০ টায় তার নিজ গ্রাম ভারই ঈদগাঁ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।