প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ২৫)

X
ছবি: প্রতিনিধি
মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্মহত্যা প্রতিরোধসহ সামাজিক নানা সমস্যা মোকাবিলা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেহেরপুরের বামুন্দী বাজারে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালনা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পি রাণী রায়।
বক্তব্য রাখেন পুলিশ সুপার উজল কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বামুন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস।
অনুষ্ঠানে বামুন্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করা হয় ও তা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।