প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : ১৭)

X
প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।