অবশেষে শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে থাকা দুটি ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন,

2026-07-14T17:27:51+00:00
2026-07-14T17:33:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে শিক্ষার্থীদের যে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৫:৩৩ পিএম  (ভিজিট : ২৯)
সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী
X

সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে থাকা দুটি ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন।

আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নেওয়ায় এবারের প্রশ্নপত্র আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া মডারেটরদের মাধ্যমে প্রস্তুত হয়েছিল।

একই সঙ্গে বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণও ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা শুরুর আগের দিন সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তখন জেলা প্রশাসন, পুলিশ, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে অনুকূল পরিস্থিতির তথ্য পাওয়ায় নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্রে এবং ৬৪ জেলায় একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে ধাপে ধাপে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র জলাবদ্ধ হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশনের সহায়তায় পরীক্ষার্থীদের বিকল্প ভবনে নিয়ে পরীক্ষা নেওয়া হয়। ভিজে যাওয়া শিক্ষার্থীদের পোশাক পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। এক ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু হলেও অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, সারা দেশের পরিস্থিতি পর্যালোচনায় কুমিল্লার ওই কেন্দ্র ছাড়া অন্য কোথাও বড় ধরনের সমস্যা হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা পরিচালনায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া আছে। কোনো এলাকায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে পারেন। 

শিক্ষার্থীদের দুর্ভোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পুরো পরীক্ষা চলাকালে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy