আন্দোলন থেকে ‘অটোপাসের’ দাবি এইচএসসি পরীক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বোর্ডসহ বিভিন্ন বোর্ডের সামনে আন্দোলনরতপরীক্ষার্থীরা অটোপাসের দাবি তুলছেন।আজ মঙ্গলবার (১৪

2026-07-14T17:39:17+00:00
2026-07-14T17:39:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আন্দোলন থেকে ‘অটোপাসের’ দাবি এইচএসসি পরীক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৩৩)
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
X

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বোর্ডসহ বিভিন্ন বোর্ডের সামনে আন্দোলনরত পরীক্ষার্থীরা অটোপাসের দাবি তুলছেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) এইচএসসি পরীক্ষার্থীদের সাইনবোর্ড ব্যবহার করে এ আন্দোলন শুরু করেন একদল বহিরাগত।

এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে আন্দোলনে নামেন বহিরাগত যুবকরা। সেখানে ঢাকা সিটি কলেজের কাছ থেকে হাতেনাতে মেয়েদের আইডি কার্ডসহ ধরা পড়েন এক যুবক। 

মেয়ের আইডি কেনো তার কাছে এমন প্রশ্নের জবাবে ওই যুবক বলেন তিনি আইডি কার্ড গতকাল পরীক্ষার কেন্দ্রে রেখে এসেছেন। আন্দোলনে যোগ দেয়ার জন্য তিনি তার বোনের আইডি কার্ড নিয়ে এসছেন। তোপের মুখে এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষকদের ডাকা হলে ওই যুবক দৌড়ে পালিয়ে যান।

এছাড়াও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আরো কয়েক বহিরাগতকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তারা তখন অসংলগ্ন উত্তর দেন। পরে তার পরিচয় যাচাই করে জানা যায়, তারা অনেকেই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এক ছাত্র নিজেকে ক্যামব্রিয়ানে পড়াশোনা করেন বলে দাবি করে। তবে তার কাছে কোনো কলেজের আইডি কার্ড পাওয়া যায়নি।

এর আগে এইচএসসি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনায় উঠে আসে চলমান এইচএসসি পরীক্ষায় কুমিল্লার সরকারি মহিলা কলেজ কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি। কুমিল্লার সেই কেন্দ্রের ছবি ব্যবহার করে সারাদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি গোষ্ঠী। তাই অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy