বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর আর নেই

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাবিদ মো. আবু বকর বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যায় ৯২

2026-07-15T11:46:20+00:00
2026-07-15T11:46:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর আর নেই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাবিদ মো. আবু বকর বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যায় ৯২ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মো. আবু বকর ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (পিআরএলপ্রাপ্ত) এ. এম. মোস্তফা তারেক-এর পিতা। তাঁর আরেক সন্তান বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর অতিরিক্ত সচিব ড. রোকসানা তারান্নুম।

কর্মজীবনের শুরুতে তিনি ষাটের দশকে মাগুরা কলেজ, কুষ্টিয়া কলেজ ও ঝিনাইদহ কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন এবং সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

সাহিত্যাঙ্গনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একুশে বইমেলায় তাঁর রচিত একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার ঝিনাইদহে তাঁর পৈতৃক বাড়ির পারিবারিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

ঢাকা ওয়াসা পরিবার মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy