পত্নীতলায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মিপস প্রকল্পের উদ্যোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পিএফজি (PFG)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2026-07-15T15:06:38+00:00
2026-07-15T15:06:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মিপস প্রকল্পের উদ্যোগে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পিএফজি (PFG)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার  পত্নীতলা দি হাঙ্গার প্রজেক্ট এর  হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা পিএফজির সমন্বয়কারী  সাজেদুর রহমান দুলাল।

সভায় উপস্থিত ছিলেন পিস অ্যাম্বাসেডর মরিয়ম বেগম সেফা, পিস অ্যাম্বাসেডর  আজগর আলী, পিএফজি সদস্য সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মণ্ডল, মোহাম্মদ জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, সাবেক অধক্ষ অশ্বিনি কুমার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজনুর রহমান, আদিবাসী নেতা নরেন পাহান, ঈমাম আবু ছালেহ মোঃ মছা,  পুরোহিত জীবন চক্রবর্তী, দলিত সম্পদায়ের নেতা সুমন সহ প্রায় ২৫ জন সদস্য।

সভায় গত তিন মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয় এবং আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া সভার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল পত্নীতলা পিএফজির আত্মমূল্যায়ন (Self-Assessment), যেখানে সংগঠনের কার্যকারিতা, সদস্যদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের নওগাঁ জেলা সমন্বয়কারী  গিয়াস উদ্দিন। তিনি অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানিয়ে শান্তি, সামাজিক সম্প্রীতি ও নাগরিক অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy