আনোয়ারায় খাদ্য সামগ্রী বিতরণ

​আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

​চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অতি ভারী বর্ষণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন

2026-07-15T15:35:32+00:00
2026-07-15T15:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আনোয়ারায় খাদ্য সামগ্রী বিতরণ
​আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

​চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অতি ভারী বর্ষণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’। উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের দুর্যোগকবলিত উপকূলীয় এলাকা গহিরা এবং জুঁইদণ্ডীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে  মঙ্গলবার (১৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়। 

​বিশিষ্ট সমাজসেবক এস এম জামাল উদ্দিনের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্য সহায়তা পেয়ে অসহায় ও জলমগ্ন মানুষগুলোর মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটেছে।

​ আনোয়ারা ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন:

​ আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্ সাধারণ সম্পাদক ,​এম নুরুল হুদা চৌধুরী  সহ-সভাপতি ​সাংবাদিক এম  আনোয়ারুল হক,  সাংগঠনিক সম্পাদক ​সাগর মিত্র সহ-সাংগঠনিক সম্পাদক ,​জি এম মামুনুর রশীদ, সিনিয়র  নির্বাহী সদস্য ,​হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদ ​মোহাম্মদ ফারুক সমাজ কল্যাণ সম্পাদক ,​মোহাম্মদ আসাদুজ্জামান শিক্ষা বিষয়ক সম্পাদক ,​কাজল বোস,  নির্বাহী সদস্য  অজয় চৌধুরী  ও এ এইচ এম ​নিজাম উদ্দিন চৌধুরী 

​এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট আলেমেদ্বীন এনামুল হক এনাম কাদেরী এবং সুবল সুদেবসহ সংগঠনের অন্যান্য কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। ত্রাণ বিতরণকালে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্ বলেন, "প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকার মানুষ চরম সংকটে পড়েছেন। আনোয়ারা ফাউন্ডেশন সবসময়ই মানবতার কল্যাণে কাজ করে আসছে এবং এই দুর্যোগেও আমরা সাধারণ মানুষের পাশে আছি।"

​সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী বলেন, "সমাজসেবক এস এম জামাল উদ্দিনের আহ্বানে আমরা দ্রুততম সময়ে এই উদ্যোগ নিয়েছি। তিনি  সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনকেও এই মুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy