গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর

2026-07-15T15:36:54+00:00
2026-07-15T15:36:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান ও মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামন্জস‍্য রেখে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (১৫ জুলাই) সকালে বিদ‍্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আব্দুর রহমান। 

প্রধান অতিথি বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ‍্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আইনুল হুদা চৌধুরী।

প্রধান শিক্ষক আয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মিঠু চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন,শিক্ষক যথাক্রমে মোঃ কামাল উদ্দীন, মোঃ নুরুল আনোয়ারসহ,অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ। 

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy