বাংলার ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে- আড়াইহাজারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ( এমপি) বলেছেন, বাংলাদেশের ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান বিএনপি

2026-07-15T15:51:21+00:00
2026-07-15T16:07:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলার ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে- আড়াইহাজারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ( এমপি) বলেছেন, বাংলাদেশের ঐতিহ্য তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। 

তিনি বুধবার ( ১৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার এর উদ্ভোধন কালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দান কালে এসব কথা বলেন।

মন্ত্রী শরীফুল আলম আরো বলেন, সূতি শাড়ি, জামদানী, রেশমি শাড়ি এ সব নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে সরকার যা যা প্রয়োজন সব কিছু করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা কালে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালে এ প্রতিষ্ঠানটি চরম অবহেলার শিকার হয়েছে। এ শিল্পকে বাঁচিয়ে রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধি করা বর্তমান সরকারের কাজ। প্রয়োজনে তাঁতিদেরকে সমৃদ্ধ করতে সরকার সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থা করবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালেয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy