‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’

অনলাইন ডেস্ক

শিক্ষা

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা

2026-07-15T15:56:24+00:00
2026-07-15T15:56:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করতে রওনা হয়েছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এর আগে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখান থেকেই মিছিল বের করেছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়‌। ফলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সেখান থেকে মিছিল বের করেন তারা। নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে তারা শিক্ষা ভবনে যাবেন বলে জানিয়েছেন।

এ সময় শিক্ষার্থীদের, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, চলমান বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। 

একই সঙ্গে এসব বিষয়ে সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। সায়েন্সল্যাব ছাড়াও রাজধানীর উত্তরাসহ দেশের বিভিন্ন জেলায় আজও শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাওয়া গেছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy