বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে আল নজির ফাউন্ডেশনের উপহার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বড়বিল আল নজির ফাউন্ডেশন। বুধবার (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন প্লাবিত

2026-07-15T18:35:20+00:00
2026-07-15T18:35:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে আল নজির ফাউন্ডেশনের উপহার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৪৩)
আল নজির ফাউন্ডেশনের উপহার
X

আল নজির ফাউন্ডেশনের উপহার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বড়বিল আল নজির ফাউন্ডেশন। বুধবার  (১৫ জুলাই) উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণ করেন আল নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. হারুন আজিজি আন-নদভী। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। প্রতিষ্ঠালগ্ন থেকেই আল নজির ফাউন্ডেশন এতিম, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি জানান, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ (রহঃ)এর নামে  প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবসেবা। তিনি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। এ অবস্থায় খাদ্য সহায়তা তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক, মাওলানা মাহবুবুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা সংবাদদাতা আবদুর রশিদ, এনটিভি অনলাইন প্রতিনিধি সিহাব উদ্দিন, মাওলানা মুফতি রিদুয়ানুল হকসহ স্থানীয় আলেম-ওলামা, সমাজসেবক, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, আল নজির ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এতিম, অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতেও সংগঠনটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy