নকলায় পাগলা কুকুরের তাণ্ডব, আহত ১৭

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলা পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে নারী-শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

2026-07-15T18:40:16+00:00
2026-07-15T18:40:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নকলায় পাগলা কুকুরের তাণ্ডব, আহত ১৭
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ৬১)
পাগলা কুকুরের তাণ্ডব
X

পাগলা কুকুরের তাণ্ডব

শেরপুরের নকলা পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে নারী-শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। একই ঘটনায় কুকুরটির কামড়ে গুরুতর জখম হয়েছে চারটি ছাগল। বুধবার (১৫ জুলাই) সকালে নকলা পৌর শহরের কায়দা, মজিদবাড়ি, কুরসা, বাজারদি এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার সময় হঠাৎ একটি পাগলা কুকুর পথচারীদের ওপর হামলা চালায়। কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই এলোপাতাড়ি কামড়ে দেয়। এতে অল্প সময়ের মধ্যেই নারী-শিশুসহ ১৭ জন আহত হন। একই সঙ্গে চারটি ছাগলও কুকুরটির আক্রমণে গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিরোধী (অ্যান্টি-রেবিস) ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, “আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে, কুকুরটির আকস্মিক হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর পুরো এলাকায় ভীতি ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বেওয়ারিশ ও জলাতঙ্ক আক্রান্ত কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy