কালিয়াকৈরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা আজ (১৫ জুলাই ) বুধবার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে

2026-07-15T19:17:34+00:00
2026-07-15T19:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ৪৫)
আইনশৃঙ্খলা কমিটির সভা
X

আইনশৃঙ্খলা কমিটির সভা

কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা আজ (১৫ জুলাই ) বুধবার  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের  সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম মোঃ ফখরুল হোসাইন  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  গাজীপুর ১ সংসদীয় এলাকার সংসদ  মোঃ মজিবুর রহমান এমপি। 

এছাড়াও কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,উপজেলর সকল দপ্তর প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন দলের প্রতিনিধিসহ কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবুর রহমান এমপি বলেন গাজীপুর ১ এর সকল প্রকার দুর্নীতি, মাদক ব্যবসা চাঁদাবাজ অবৈধ কর্মকান্ড বন্ধ করার জন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। অন্যায় অপকর্ম বন্ধের জন্য সরকারের  পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

এছাড়া তিনি বলেন, হাসপাতালে ওটি চালু করা হবে। ডিসেম্বরের মধ্যেই রোগীরা পূর্ণাঙ্গ সেবা পাবে হাসপাতাল থেকে।  জলাবদ্ধতা নিরসনকল্পে উপজেলার কোথাও অন অনুমোদিত জমি ভরাট করতেন পারবেনা যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আইনশৃঙ্খলা সভায় সাবেক ভিপি হেলাল উদ্দিন বলেন কোন কুলাঙ্গার সন্তানের হাতে যেন কোন পিতা-মাতা নিগৃহীত না হয়। যারা বাবা মায়ের খোপার অত্যাচার নির্যাতন করবে তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। মোবাইলকোটের মাধ্যমে ওই সমস্ত ছেলেদের শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানান। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য সবাই উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। 

 তবে আইনশৃঙ্খলা সভা সমাবেশ করেও উপজেলার আইন-শৃঙ্খলার কোন উন্নতির হচ্ছে না বলে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত অনেকে জানান। উপজেলার সর্বত্রই মাদকসহ নানা অপকর্ম হচ্ছে পুলিশের পক্ষ থেকে এসব বন্ধের বিষয়ে তারা কোন উদ্যোগ গ্রহণ করছেন না বলে অভিযোগ  করেন।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy