সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

দেশীয় শিল্প খাতের অগ্রপথিক ও এইচআরসি (HRC) গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা

2026-07-15T19:32:33+00:00
2026-07-15T19:32:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৭৩)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

দেশীয় শিল্প খাতের অগ্রপথিক ও এইচআরসি (HRC) গ্রুপের প্রতিষ্ঠাতা সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বুলেটিন গাজীপুর জেলা অফিসের উদ্যোগে  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

বুধবার (১৫ জুলাই) গাজীপুর জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয় এবং দেশের অর্থনীতি ও শিল্পায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। 

বাংলাদেশ বুলেটিনের গাজীপুর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম জিতুর সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেনের সঞ্চালনায় দোয়া মাহ্ফিলে দোয়া পরিচালনা করেন গাজীপুরের স্থানীয় দৈনিক মুক্ত বলাকা‘র সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক আগামীর সময়‘র মোঃ আমিনুল ইসলাম, দৈনিক বাংলা ভূমির সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, দৈনিক কন্ঠ বাণীর সম্পাদক এম.জে আলম, বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন ঢাকা বিভাগের সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান), দৈনিক প্রতিদিনের সংবাদের মোঃ হাসমত আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ এর অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক হাইউল উদ্দিন খান, দৈনিক স্বাধীন মতের কাজী মোঃ আব্দুল মান্নান, সময় টিভির মেহেদী হাসান, এখন টিভির ইফতেখার রায়হান, দৈনিক নতুন ভোরের মোঃ ইলিয়াস আপন, দৈনিক নওরোজ এর শাহিনা আক্তার, দৈনিক ঘোষণার মঞ্জুরুল হক গাজী, দৈনিক গণকণ্ঠর মোঃ গোলাম রসুল দিনার, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, ডেইলী বিজনেস টাইমসের গাজীপুর প্রতিনিধি মোহসিন আজাদ পাপন, দৈনিক আমাদের সময় এর হাফিজুর রহমান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy