নারায়ণগঞ্জ ইপিজেডে পোশাক কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানার গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

2026-07-15T20:12:55+00:00
2026-07-15T20:12:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ ইপিজেডে পোশাক কারখানার আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানার গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার ভোর ৪টার দিকে কারখানাটির কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেড কারখানার কাপড়ের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও আটটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এতে সকাল ৭টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আরও অনেক সময় লেগেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে কারখানার কাপড় পুড়ে গেছে। ধারণা করা হয়, গোডাউনে কাপড় ও দাহ্য কেমিক্যাল জাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, “প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ মোট ৯টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ভেতরে অনেক কাপড়ে আগুন জ্বলতে থাকে। ফলে আগুন নির্বাপন করতে আরও অনেকক্ষণ সময় লেগেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কাপড়ের গোডাউনের সেড ভেঙে পড়েছে। এছাড়া গোডাউনে থাকা কাপড় ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা সম্ভব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy