শাহপুর-দৌলতপুর সড়কে জনভোগান্তি কমাতে মাঠে বিএনপি

ডুমুরিয়া প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিনের অবহেলায় খানাখন্দে ভরা শাহপুর-দৌলতপুর সড়ক অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। জনদুর্ভোগ লাঘবে গতকাল বুধবার ডুমুরিয়া উপজেলার শাহপুর,

2026-07-15T20:28:22+00:00
2026-07-15T20:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহপুর-দৌলতপুর সড়কে জনভোগান্তি কমাতে মাঠে বিএনপি
ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৮)
জনভোগান্তি কমাতে মাঠে বিএনপি
X

জনভোগান্তি কমাতে মাঠে বিএনপি

দীর্ঘদিনের অবহেলায় খানাখন্দে ভরা শাহপুর-দৌলতপুর সড়ক অবশেষে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। জনদুর্ভোগ লাঘবে গতকাল বুধবার ডুমুরিয়া উপজেলার শাহপুর, থুকড়া ও আমভিটা এলাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে আধলা ইট ফেলে জরুরি মেরামতের কাজ শুরু করা হয়। সকাল থেকে দিনভর চলে এ কার্যক্রম।

স্থানীয়দের ভাষ্য, বর্ষার পানিতে সড়কের বিভিন্ন অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিনই যাত্রী, শিক্ষার্থী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে স্থায়ী সংস্কারের অপেক্ষায় থাকা এলাকাবাসীর জন্য এ উদ্যোগ কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। 

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবির নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার কাজে অংশ নেন। 
অন্যদিকে প্রয়োজনীয় ইট সরবরাহ ও সার্বিক সহযোগিতা করে ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি। সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহাজাহান জমাদ্দার, আব্দুর রব আকঞ্জি, জিএম তারেক রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

স্থানীয় বাসিন্দারা বলেন, সাময়িকভাবে চলাচল স্বাভাবিক করতে এ উদ্যোগ প্রশংসনীয়। তবে জনগণের দীর্ঘমেয়াদি দুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার প্রয়োজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy