ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন দুই ভিপি

অনলাইন ডেস্ক

শিক্ষা

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পুনর্গঠিত কেন্দ্রীয়

2026-07-16T08:13:03+00:00
2026-07-16T08:13:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন দুই ভিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:১৩ এএম   (ভিজিট : ১৩২)
মোস্তাকুর রহমান জাহিদ ও মো. রিয়াজুল ইসলাম
X

মোস্তাকুর রহমান জাহিদ ও মো. রিয়াজুল ইসলাম

২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ফেসবুক পোস্টের মাধ্যমে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠনের তথ্য জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

তার ওই পোস্টের তালিকায় দেখা গেছে, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদের নাম রয়েছে।

আর কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলামের নাম। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। এর আগে এই পদে বিদায়ের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy