রাজধানীতে আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত

রাজধানী

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোররাতে

2026-07-16T11:40:16+00:00
2026-07-16T11:40:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ২৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে বাসের চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান। 

সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ দেখা শেষে তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি জব্দ এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy