নাচোলে এআই দিয়ে পুলিশের মানহানিকর ছবি বানিয়ে ভাইরাল করা যুবক গ্রেফতার

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ ও মানহানিকর ছবি তৈরি

2026-07-16T11:48:12+00:00
2026-07-16T11:48:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে এআই দিয়ে পুলিশের মানহানিকর ছবি বানিয়ে ভাইরাল করা যুবক গ্রেফতার
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ ও মানহানিকর ছবি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পারভেজ আলী (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) আসামিকে সাইবার সিকিউরিটি আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেফতারকৃত পারভেজ আলী নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে 'চাঁপাইয়ের ছেলে' নামের একটি পেজের অ্যাডমিন হিসেবে যুক্ত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত পারভেজ আলী নিজেকে নেট দুনিয়ায় ভাইরাল করার উদ্দেশ্যে এআই প্রযুক্তির সাহায্যে একটি বিভ্রান্তিকর ছবি তৈরি করেন। ছবিটিতে দেখা যায়, নাচোল থানার অফিসার ইনচার্জের কক্ষে এক যুবক চেয়ারে টেবিলের ওপর পা তুলে বসে আছেন এবং চারপাশ থেকে পুলিশ সদস্যরা তাকে হাত জোড় করে বিনতি করছেন।
​গত ১১ জুলাই পারভেজ তার 'চাঁপাইয়ের ছেলে' ফেসবুক পেজ থেকে এই আপত্তিকর ছবিটি পোস্ট করেন। বিষয়টি জেলা পুলিশ ও নাচোল থানা পুলিশের দৃষ্টিগোচর হলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

​ছবিটি ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সাইবার সিকিউরিটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযুক্ত পেজের অ্যাডমিন পারভেজ আলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে নাচোল থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে ফতেপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

​এই বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ  সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত যুবক পারভেজ আলীর বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ১৪ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।"

তিনি আরও জানান, সাইবার অপরাধ ও সামাজিক মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy