যবিপ্রবির ওরিয়েন্টেশনে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের

যবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন

2026-07-16T12:06:11+00:00
2026-07-16T12:06:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যবিপ্রবির ওরিয়েন্টেশনে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের নবীন ও বর্তমান শিক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে তাদের জন্য দুপুরের খাবার হিসবে ভাত, ডাল, খাসির মাংস ও ডিমের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই খাবার আগের দিন রাতে রান্না করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এছাড়া ডাল-ভাত দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন বর্তমান শিক্ষার্থীরা।

মো: ইসতিয়াক কবির নামে এক নবীন শিক্ষার্থী লিখেন, সবকিছু ঠিকঠাক শুধু ডালটা একটু টক হয়ে গেছিলো গরমে।

ইয়াছির আরাফাত সিয়াম নামে ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী লিখেন, এতো সুন্দর প্যাকেজিং দিলেন আবার খাবার দিলেন এমন? বিএমডাব্লিউ এর বডিতে সুজুকির ইঞ্জিন, ব্যাপারটা এমন হয়ে গেলো না? 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন, মূলত অতিরিক্ত গরমের কারণে খাবারের সাথে দেওয়া ডালে সমস্যা হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালো খাবার পৌঁছে দিতে। পরবর্তীতে এই বিষয় গুলো আমরা আরো খেয়াল রাখবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy