আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে

2026-07-16T12:34:24+00:00
2026-07-16T12:34:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৪ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা বিএনপির আহব্বায়ক মোহন মিয়ার তালুকদার, যুগ্ম-আহব্বায় সামছুল আলম, সাজ্জাদুর রহমান সওদাগর, পৌর বিএনপির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ইসমাইল হোসেন সরশ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মাসুদ পারভেজ, সাংবাদিক ফরহাদ চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল নেতা জাহিদ হাসান কবির, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শান্তনু আচার্য, মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান ও শরিফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy