প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ৫০)

X
ফাইল ছবি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও সব সময় প্রায় শতাধিক রোগী ভর্তি থাকে। ফলে রোগীদের বেড ও সীমিত সংখ্যক চিকিৎসক এবং নার্স সেবা দিতে হিমশিম খায়। ভূঞাপুরের অধিকাংশ যমুনা বিধৌত চরাঞ্চলের অসচ্ছল জনগোষ্ঠী ছাড়াও পার্শ্ববর্তী ঘাটাইল, গোপালপুর, কালিহাতী ও সিরাজগঞ্জের রোগীরা এখানে সেবা নিতে আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ এলাকাবাসী এবং সংবাদকর্মীরা দীর্ঘদিন থেকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১ শত শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়ে আসছে।
স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ঐকান্তিক প্রচেষ্টায় ভূঞাপুর হাসপাতালটি ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৬ জুলাই উপ-সচিব কাজী শরিফউদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত চিঠিতে এই হাসপাতালটি ১০১ শয্যাশায়ী বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমান আজাদ বলেন, ৫০ শয্যার হাসপাতালটিতে প্রায়ই শতাধিক রোগী ভর্তি থাকে। চিকিৎসক ও নার্সগণ সেবা দিতে হিমশিম খায়। আশা করি ১০১ শয্যার বাস্তবায়ন হলে আর এই সমস্যা থাকবে না। তবে প্রয়োজনীয় জনবলসহ ১০১ শয্যার আসন দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমাদের আরো সমস্যার সম্মুখীন হতে হবে।