মাধবপুরে জুলাই শহিদ দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা

2026-07-16T12:50:39+00:00
2026-07-16T12:50:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাধবপুরে জুলাই শহিদ দিবস পালিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জামায়াতের পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগ, সাংবাদিক আলমগীর কবির, এম.এ.গউছ, তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, সালমান, বৈষম্য বিরোরী ছাত্র আন্দোলনের আহবায়ক সিরাজুল ইসলাম তানজিল, যুগ্ম আহবায়ক মাসুম মিয়া, রনি আহম্মদ, জুয়েল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করবে এবং একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। 

তারা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy