ঝালকাঠিতে নতুন ভবনের উদ্বোধন, বৃক্ষরোপণ ও অসহায়দের সহায়তা

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠি সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ,

2026-07-16T13:40:34+00:00
2026-07-16T13:40:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে নতুন ভবনের উদ্বোধন, বৃক্ষরোপণ ও অসহায়দের সহায়তা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ, কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেন। একই সঙ্গে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy