পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা

2026-07-16T13:49:11+00:00
2026-07-16T13:49:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন
​পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ দিবস-২৬’ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। 

এসময় কৃষি কর্মকর্তা মামুনূুর রশীদ, নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। সভায় দেশ ও জনগণের জন্য তাদের এই অবদানকে চিরস্মরনীয় করে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। শেষে শহিদদের আত্মার শান্তি ও মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy