প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম (ভিজিট : ৫১)

X
ছবি: প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জুলাই শহীদ দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টার দিকে ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী।
সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন, ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, জামায়াতে ইসলামী বাংলাদেশ ডোমার উপজেলা শাখার নায়েবে আমীর আহমেদুল হক মানিক, সাধারণ সম্পাদক রবিউল আলম, ডোমার পৌরসভা শাখার আমীর দেলোয়ার হোসেন, এনসিপি উপজেলা সভাপতি জাবেদ আলী সরকার, ছাত্রনেতা হাসান আলী, শরিফ হোসেন প্রমূখ। শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডোমার মডেল মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।