হাসপাতালে দায়িত্ব পালনকালে আনসার সদস্য আনসারুল ইসলাম ও পিসি মো. আমিনুর ইসলাম বিষয়টি জানতে পারেন। তারা তাৎক্ষণিকভাবে বৃদ্ধার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজস্ব উদ্যোগে তার এক্স-রে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় বৃদ্ধার পা ভাঙার বিষয়টি নিশ্চিত হলে তাকে দ্রুত সার্জারি বিভাগে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও প্লাস্টারের ব্যবস্থা করা হয়।
বর্তমানে ফরিদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার নিয়মিত চিকিৎসা, সেবা ও প্রয়োজনীয় দেখভালের দায়িত্বও পালন করছেন ওই আনসার সদস্যরা বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
সরকারি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে আনসার সদস্যদের এমন মানবিক ভূমিকা কর্তব্যরত চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকেও তারা গুরুত্ব দিয়ে থাকেন। অসহায় ফরিদা বেগমের পাশে আনসার সদস্যদের এই সহায়তা সরকারি হাসপাতালগুলোতে সেবামূলক দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।