
ছবি: প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এই র্যালির আয়োজন করা হয়।
এরপর র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম বলেন, নিজেদের ছোট ছোট ভুল অন্যদের মার্জনা করে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। ছেলেমেয়েরাসহ সবাই যে আত্মত্যাগ করেছে তা যাতে বৃথা না যায়। এটি বৃথা গেলেই আবার ফ্যাসিবাদ চলে আসবে। এজন্য সবাই এক থাকব ও একটি বৈষম্যহীন দেশ গড়ার চেষ্টা করব।
‘আন্দোলনে কারোর অবদান ভুলে যাওয়া উচিত না। প্রত্যেকের যে সম্মান সেই সম্মানটা দেওয়া উচিত। অনেক শিক্ষিকা আছেন যারা আন্দোলনে নিজেদের উৎসর্গ করেছেন, এখন সেসব শিক্ষিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হয়। এটা ঠিক নয়। উনারা ছিলেন বলে আমরা এই নতুন দেশটা পেয়েছি, নতুন স্বপ্ন দেখছি’- যোগ করেন তিনি।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।