
X
ছবি : প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠানে সনাতন ধর্মাম্বলী মানুষকে উদ্দেশ্য করে দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আপনারা আপনাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী মুক্তির দিশায় আজকে এখানে একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন।
আপনারা এভাবেই একত্রিত থাকবেন, সব সময় একত্রিত থাকবেন, বাংলাদেশে সংখ্যা লঘু বলতে কিছুই থাকবে না। আমি সংখ্যা লঘুতে বিশ^াসী নই, আমি বিশ^াস করি প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে যার যার ধর্ম পালন করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশকেই ধারণ করে। আমাদের প্রিয় নেতা মানণীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বার বার একটা কথাই বলেন, ধর্ম যার যার এই দেশটা কিন্তু আমাদের সবার। আমরা এটাতে বিশ^াস করি বিধায় আপনাদের ডাকে আপনাদের যে কোন ধর্মীয় উৎসবে আমি ছুটে আসি। আপনাদের খোজ খবর নেয়ার জন্য।
আপনারা ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী আমাকে ভোট দিয়েছেন সেটা ছিল আপনাদের দায়িত্ব। এখন আপনাদের ধর্মীয় উৎসবসহ আপনাদের জানমাল রক্ষা করা, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, আপনাদের পূজামন্ডপ, শ^শান ঘাট, আমাদের ধর্মের মসজিদসহ প্রত্যেকটা ধর্শীয় উপাসনালয়কে দেখভাল করার দায়িত্ব এখন আমার।
১৬জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার সুবিদহাট দাসপাড়া গ্রামে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন কমিটি আয়োজিত রথযাত্রা মহোৎস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বিশ^নাথ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বাধীন চন্দ্র রায় এর সঞ্চালনায় এছাড়াও সভায় প্রধান আলোচক ছিলেন, সাবেক যুগ্ম সচিব পরিমল সাহা, বিশেষ আলোচক ছিলেন, দিনাজপুর রাধা কৃষ্ণ মন্দিরের যুগ্ম সম্পাদক শ্রীমান ধীরবিষ্ণু দাস ও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাবেক কাউন্সিলর সুয়েল রানা প্রমুখ।
অনুষ্ঠানের সার্ব্বিক তত্বাবধানে ছিলেন পিয়ুষ কুমার কর (পাপন) ও সুমেধা দাস সুজন। এসময় উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ, উপদেষ্টা এম ওয়ালী ফ্লাড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, সহ-কোষাধক্ষ মোঃ কামরুজ্জামান কাজলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার সনাতন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন।