এএইউবি লালমনিরহাটে শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

গতকাল এএইউবি-এর লালমনিরহাট ক্যম্পাসে অ্যাভিওনিক্স বিভাগের ২য় এবং অ্যারোস্পেস বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স এবং বৃক্ষরোপণ

2026-07-17T19:06:55+00:00
2026-07-17T19:06:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এএইউবি লালমনিরহাটে শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স ও বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ৪৩)
বৃক্ষরোপণ কর্মসূচি
X

বৃক্ষরোপণ কর্মসূচি

গতকাল এএইউবি-এর লালমনিরহাট ক্যম্পাসে অ্যাভিওনিক্স বিভাগের ২য় এবং অ্যারোস্পেস বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স এবং বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে এএইউবি-এর ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর দেশের অর্থনীতিতে অ্যারোস্পেস ও অ্যাভিওনিক্স সংক্রান্ত বিশেষায়িত জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান জাতির কল্যাণ ও রাস্ট্রের উন্নয়নে বিনিয়োজিত করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 

ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম সফলভাবে পরিচালনা এবং এ সংশ্লিষ্ট ল্যাব সমূহ প্রস্তুতের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদন এবং সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এরপর ভাইস চ্যান্সেলর, কর্মকর্তাগণ এবং শিক্ষকবৃন্দের স্বতফুর্ত অংশগ্রহনে বিশ্ববিদ্যালয় গাংচিল আবাসিক ভবনের সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়। 






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy