মান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

মান্দা প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মসিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াবিন (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার

2026-07-17T19:21:48+00:00
2026-07-17T19:21:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু
মান্দা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৩২)
ভ্যানচালকের মৃত্যু
X

ভ্যানচালকের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মসিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াবিন (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মসিদপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইয়াবিনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় তিনি মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। ইয়াবিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।”

পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy