এইচআরসি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জে দোয়া মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

2026-07-17T20:12:17+00:00
2026-07-17T20:12:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এইচআরসি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জে দোয়া মাহফিল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম   (ভিজিট : ২৫)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

হবিগঞ্জের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মরহুম সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় অবস্থিত মাদরাসাতু দারিস সালাম হাফিজিয়া মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার মো. নুরুল হক কবির, বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, মাদরাসার শিক্ষকবৃন্দ, হাফেজগণ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা মরহুম সাঈদ হোসেন চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি একজন সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি একজন মানবিক, দানশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে হাফেজ ক্বারী তাহসিন আহমেদ চৌধুরী মিলাদ পরিচালনা করেন এবং মরহুম সাঈদ হোসেন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy