প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:০২ পিএম (ভিজিট : ৪০)

X
চিহ্নিত কারবারিদের হুঁশিয়ারি
গাজীপুরের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ গ্রামের বাসিন্দারা এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এ পরিস্থিতিতে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর প্রায় দুই শতাধিক মুসল্লি মাদকবিরোধী গণপ্রতিবাদে অংশ নিয়ে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন।
স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে গ্রামের সামাজিক পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে। তাদের দাবি, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি ওই বস্তিতে গিয়ে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তারা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক ব্যবসা অব্যাহত থাকলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।