মাধবপুরের রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে

2026-07-17T21:28:03+00:00
2026-07-17T21:28:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাধবপুরের রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৩৭)
রাবাব ফাতিমা
X

রাবাব ফাতিমা

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান রাবাব ফাতিমা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। জাতিসংঘের মহাসচিব তাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি (Special Representative of the Secretary-General) হিসেবে নিয়োগ দিয়েছেন।

বর্তমানে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল (Under-Secretary-General) পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কূটনীতি, মানবিক সহায়তা, শান্তিরক্ষা, নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত ও জাতিসংঘসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরিসরে একজন দক্ষ কূটনীতিক হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি থাকাকালে তিনি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। পরে তিনি জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক এই নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রম, মানবিক উদ্যোগ, শান্তি ও রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এ নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রাবাব ফাতিমার এই অর্জনে মাধবপুরবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, তার এই সাফল্য শুধু মাধবপুর বা হবিগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তরুণ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাবাব ফাতিমার চাচাতো ভাই, মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত গর্বের। মাধবপুরের সন্তান আজ বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তিনি দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy