ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৪৫) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

2026-07-18T11:22:55+00:00
2026-07-18T11:22:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৪৫) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।

নিহত মলিনা রায় শহরের টিএন্ডটি রোড এলাকার তপন হালদারের ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় স্বামী রতন রায়ের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্র এলোমেলো ছিল এবং ভবনের একাধিক দরজাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যদের দাবি, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy