পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজিত জনতার সড়ক অবরোধ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছায় প্রায় ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা স্টেডিয়ামের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

2026-07-18T11:27:28+00:00
2026-07-18T11:27:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজিত জনতার সড়ক অবরোধ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় প্রায় ৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা স্টেডিয়ামের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চুক্তির শর্ত না মেনে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড ও নির্ধারিত অনুপাতের চেয়ে কম সিমেন্ট ব্যবহার করে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। 

শুক্রবার সকালে এসব অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্মাণাধীন স্টেডিয়ামসংলগ্ন পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করা হয়।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে সরকারি (জিওবি) অর্থে পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮৩ লাখ টাকা। ২০২৫ সালের ২৫ নভেম্বর কাজ শুরুর কথা থাকলেও বাস্তবে ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাঁদের দাবি, পাইলিংয়ের খুঁটির ঢালাইয়ে সিডিউলের বাইরে চিকন রড ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি কাজের উপযোগী বালুর পরিবর্তে ভিটি বালু, নিম্নমানের ইট এবং নির্ধারিত অনুপাতের চেয়ে কম ও নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মুকুল বলেন, 'পাইলিং ও দেয়াল নির্মাণে ভিটি বালু এবং কম পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। আমরা প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন মামলা দেওয়ার ভয় দেখায়। পরে আনোয়ার নামে এক মিস্ত্রীর নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।'

আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, 'নিম্নমানের ইট ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বিষয়টি মিস্ত্রীরাও স্বীকার করছেন। আমরা সঠিকভাবে কাজ করার কথা বললে উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিপত্রও দেখাতে চায় না।'

স্থানীয় বাসিন্দা আব্দুল গোফফারের দাবি, পাইলিংয়ের রডের বালা তৈরিতে ১২ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও সেখানে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হামলার ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্মাণাধীন স্টেডিয়ামসংলগ্ন পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

খবর পেয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এবং উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ঘটনাস্থলে যান। তাঁরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। পরে অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy