প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ৪৩)

X
ছবি: প্রতিনিধি
নোয়াখালীর জেলার সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত ১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় যে, উপজেলা ৭ নং বজরা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ বজরা শাহী মসজিদ রোডের জয়নাল আবেদীন বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ০২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৫ কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই থানার হারাজোড়া এলাকার আবদুল কাদির এর ছেলে কাউছার (২৪)। তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে (মামলা নং- ১২/২৬)।
সোনাইমুড়ী থানার এসআই (নিঃ) মিজানুর রহমান, এসআই (নিঃ) দীন মোহাম্মদ, এএসআই (নিঃ) নাসির উদ্দিন, এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন বলেন, সোনাইমুড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান এর কার্যক্রম চলমান আছে। এছাড়াও থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামী গ্রেপ্তারসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।