চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

জাতীয়

সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত ১হাজার ৫শঅসহায় পরিবারের মাঝে বিজিবির

2026-07-18T13:09:07+00:00
2026-07-18T13:09:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫শ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত ১হাজার ৫শঅসহায় পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

এসময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে বন্যাকবলিত চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ১হাজার ৫শ টি অসহায়  পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে বিজিবির মেডিক্যাল টিমের মাধ্যমে প্রায় ৭শ জন অসহায় ও বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক অঙ্গীকারেরই প্রতিফলন। 
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জাতীয় প্রয়োজনে জনগণের পাশে থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy