মেহেন্দিগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখল করে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

2026-07-18T19:48:06+00:00
2026-07-18T19:48:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেন্দিগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ২৫)
প্রতিমন্ত্রী রাজিব আহসান
X

প্রতিমন্ত্রী রাজিব আহসান

বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখল করে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। 

আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াজুর রহমানকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান,দুপুরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আদর্শ নগর ইউনিয়নে যান প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ভাষানচর ইউনিয়নের দফাদার হাট বাজারের খাল খননের উদ্দেশ্যে ঘুরে দেখেন তিনি। এসময় খালের পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে প্রতিমন্ত্রী রাজিব আহসানের। এসময় তাকে কিছুটা ক্ষুব্ধ হতে দেখা যায়।

জানা গেছে, ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী স্থানীয় ভূমি অফিসের তহসিলদার,সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমানকে সরকারি বিধি অনুসরণ করে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy