প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম (ভিজিট : ১৯)

X
অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক এমপি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নেত্রকোনা জেলা শাখা ও সাতপাই কচিকাঁচা মেলার উদ্যোগে শনিবার সকালে নেত্রকোনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা দুই, সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান পাঠান সাবেক যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হক, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি বলেন, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। আমাদের প্রতিটি আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হবে।