হত্যা মামলায় র‌্যাব-৮ এর অ‌ভিযা‌নে বাবা-‌ ছে‌লে গ্রেফতার

বরিশাল অ‌ফিস

সারাবাংলা

যৌতুকের দাবিতে নির্যাতনের পর আখি আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতাররা হলো,

2026-07-19T10:19:16+00:00
2026-07-19T10:19:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় র‌্যাব-৮ এর অ‌ভিযা‌নে বাবা-‌ ছে‌লে গ্রেফতার
বরিশাল অ‌ফিস
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ২৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

যৌতুকের দাবিতে নির্যাতনের পর আখি আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতাররা হলো, মামলার প্রধান অভিযুক্ত ও নিহ‌তের স্বামী মো. তৌহিদুর রহমান (২২) ওরফে তুহিন এবং মামলার অন্যতম পরিকল্পনাকারী শশুর নান্নু মীর (৪৫)।

র‌্যাব জানায়, শুক্রবার ১৭ জুলাই রাতে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার, ঢাকার যৌথ অভিযানে ঢাকার শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকা থেকে তৌহিদুর রহমান এবং সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে নান্নু মীরকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর ইসলামী শরিয়ত অনুযায়ী আখি আক্তারের সঙ্গে তৌহিদুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তৌহিদুর রহমান তার বাবা-মায়ের সহযোগিতায় যৌতুকের দাবিতে আখি আক্তারের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল সন্ধ্যা থেকে ১৯ এপ্রিল ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে অভিযুক্তরা পরিবারের অন্য সদস্যদের সহায়তায় আখি আক্তারকে শারীরিক নির্যাতনের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে বাথরুমের গ্রী‌লের সঙ্গে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় ভিকটিমের মা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি বরিশাল বিমানবন্দর থানায় নথিভুক্ত হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy