বেলুচিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে : জিয়ান্দ বেলুচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত পাকিস্তানের বেলুচিস্তানজুড়ে তারা ৪৮টি হামলা চালিয়েছে। এসব

2026-07-19T11:44:01+00:00
2026-07-19T11:49:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বেলুচিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে : জিয়ান্দ বেলুচ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম  আপডেট: ১৯.০৭.২০২৬ ১১:৪৯ এএম  (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত পাকিস্তানের বেলুচিস্তানজুড়ে তারা ৪৮টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৪০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেন, তাদের যোদ্ধারা পাকিস্তানি সামরিক কনভয়, রসদবাহী যান, পদাতিক টহল, সামরিক ক্যাম্প, পুলিশ ফাঁড়ি, সেতু এবং খনিজ ও অন্যান্য সম্পদ পরিবহনকারী যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিএলএ জানায়, মাস্তুং, নোশকি, পাঞ্জগুর, কেচ, জিয়ারাত, হারনাই, খারান, ওয়াশুক, বুলেদা, সুরাব, খুজদার, কালাত, ওয়াধ ও দলবন্দিনসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

সংগঠনটি দাবি করেছে, এসব অভিযান বেলুচিস্তানের প্রধান মহাসড়কগুলোতে তাদের বৃহত্তর কার্যক্রম এবং তথাকথিত ‘অর্থনৈতিক অবরোধ’-এর অংশ।

তাদের দাবি, অবরোধ অমান্যকারী যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং বিস্ফোরকের মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, বেলুচিস্তান থেকে পাকিস্তানি বাহিনী প্রত্যাহার এবং স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে বিএলএ’র এসব দাবির বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy