কৃত্রিম বন্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: আশিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের সড়ক, কৃষিখাত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালীদের

2026-07-19T11:55:03+00:00
2026-07-19T11:55:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃত্রিম বন্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: আশিক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৩০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের সড়ক, কৃষিখাত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালীদের মাছ ও লবণের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ করে কৃত্রিম বন্যা সৃষ্টি করা হয়েছে। এসব প্রভাবশালী কৃত্রিম বন্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান আশিক।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসার মাঠে লাভ শেয়ার বিডির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বিএনপি সরকার, জনগণের সরকার। বিএনপি সরকার কখনো অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয়নি। মাছ ও লবণ ঘের দখল বর্তমান সরকারের আমলে আর চলবে না। ভবিষ্যতে বাঁশখালীতে কেউ যদি স্লুইসগেট বন্ধ করে পানিবন্দি করে রাখে তাহলে সে যতই প্রভাবশালী হোক, বাঁশখালীর জনগণ তাকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে গণপিটুনি দিবে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কৃত্রিম বন্যা সৃষ্টিকারীরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, 'বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষের জন্য রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে লাভ শেয়ার বিডির ক্ষুদ্র এই উপহার। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে লাভ শেয়ার বিডি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে লাভ শেয়ার বিডির পক্ষ থেকে কাজ করা হবে।'

এ সময় ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদল নেতা খালেদ জিহান প্রমুখ।#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy