প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম (ভিজিট : ২২)

X
ছবি : প্রতিনিধি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওরে গত শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামানের (মানিক) সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবীর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউছার রেজা, অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান কুদরত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হাসান, শ্রমিক দলের সভাপতি বাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আলী খান, সদস্য সচিব মো. সবুজ বেপারী প্রমুখ।
শেষে প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এ. জিন্নাহ কবীর উপজেলার সাতটি ইউনিয়নের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।