ভালুকা পৌরশহরে এক মাস ধরে ঘুরছে বানর, কৌতূহলে স্থানীয়রা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা পৌরশহরের বিভিন্ন এলাকায় প্রায় এক মাস ধরে একটি বেওয়ারিশ বানর ঘুরে বেড়াচ্ছে। বানরটির শান্ত ও বন্ধুসুলভ

2026-07-19T14:20:01+00:00
2026-07-19T14:20:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকা পৌরশহরে এক মাস ধরে ঘুরছে বানর, কৌতূহলে স্থানীয়রা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ১৩২)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা পৌরশহরের বিভিন্ন এলাকায় প্রায় এক মাস ধরে একটি বেওয়ারিশ বানর ঘুরে বেড়াচ্ছে। বানরটির শান্ত ও বন্ধুসুলভ আচরণ স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। তবে এর উপস্থিতিতে কিছু স্কুলগামী শিক্ষার্থী আতঙ্কিত হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানরটিকে প্রায় প্রতিদিনই পৌরশহরের ফুটওভার ব্রিজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, ফলের দোকান ও খাবারের দোকানের সামনে দেখা যায়। খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ালেও এটি পথচারী বা স্থানীয়দের প্রতি কোনো হিংস্র আচরণ করছে না। বরং মানুষের কাছাকাছি থেকেও শান্ত ও নম্র স্বভাবের পরিচয় দিচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ভালুকার আশপাশে বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বন্য বানর রয়েছে। সেসব বানর লোকালয়ে এলে অনেক সময় আক্রমণাত্মক আচরণ করে। কিন্তু পৌরশহরে ঘুরে বেড়ানো এ বানরটির আচরণ সম্পূর্ণ ভিন্ন। তাই অনেকের ধারণা, এটি হয়তো কারও পোষা বানর, যা কোনোভাবে মালিকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে চলে এসেছে।

পৌরশহরের কয়েকজন বাসিন্দা জানান, বয়স্করা বানরটিকে তেমন ভয় না পেলেও স্কুলে যাতায়াতকারী অনেক শিক্ষার্থী এটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তাই বানরটিকে নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করা বা প্রকৃত মালিককে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

ভালুকা উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বানরটি কোনো কারণে লোকালয়ে চলে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে বানরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়দের বানরটিকে বিরক্ত না করার আহ্বান জানান তিনি।”

ভালুকা পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বানরটি যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে এবং নিজেও নিরাপদ থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy